মাগুরা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক কানিজ আকতার কলি আর নেই

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416f452ui48_4267031593851699161_n

মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা, জেলা শাখার সভানেত্রি কানিজ আকতার কলি (৪৩) রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

মাগুরার সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবী কানিজ আকতার কলি বেশকিছু দিন যাবত দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।

কলি মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেনের বড় কন্যা এবং মাগুরা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চুর স্ত্রী।

এ ছাড়া তিনি মাগুরা-১ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এর ভাগনি ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখরের বড় ভায়ের স্ত্রী।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মাগুরা একাডেমি বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন।

মাগুরার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানিজ আকতার কলির মৃত্যুতে জেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন। মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

সোমবার সকাল ১১টায় মাগুরা পিটিআই স্কুল প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার লাশ মাগুরা পৌর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: