বর্ষবরনে মাগুরার শ্রীপুরে উৎসব-আনন্দে নানা আয়োজন

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_ghj4267031593851699161_n

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার মাগুরার শ্রীপুরে উৎসব-আনন্দে নানা আয়োজনে পহেলা বৈশাখ-১৪২২ উদযাপিত হয়েছে।

সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছিলো শ্রীপুর সদর। সারাদিন জুড়েই নানা আয়োজনে পহেলা বৈশাখ-১৪২২ উদযাপন করা হয়।

এর আগে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বালিশ বদল, ছাগল দৌড়, বস্তা দৌড়, তৈলাক্ত বাঁশে ওঠা, লাঠিখেলা প্রতিযোগিতা ও পিঠা মেলা।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টুপিপাড়া যুব সংঘ গ্রামবাংলার ব্যতিক্রমী এ খেলাধুলা পিঠা মেলার আয়োজন করে।

11034211_16192003416452ui48_426703g1593851699161_n

ছাগল দৌড়, বস্তা দৌড়, তৈলাক্ত বাঁশে ওঠা প্রতিযোগিতা, লাঠিখেলা, বালিশ বদল প্রতিযোগিতা অংশগ্রহন করেন এলাকার অধিবাসীরা। লাঠিখেলা প্রতিযোগিতায় দুটি দলের ৮ জন লাঠিয়াল লাঠিখেলা প্রর্দশন করেন ও বালিশ বদল প্রতিযোগিতায় এলাকার শতাধিক গৃহবধূ অংশ নেন।

বর্ষবরণ উপলক্ষে পুরুষদের পাশাপাশি গ্রামীণ পরিবেশে ঘরের বাইরে এসে মহিলারা বালিশ বদল এবং পিঠামেলা প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ব্যাপক আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে স্থানীয় শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন শ্রীপুর বাহিনীর কমান্ডার আকবর হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, কলেজ শিক্ষক শিকদার মনজুরুল আলম প্রমুখ।

গোটা আয়োজন দেখতে শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।

আয়োজকরা জানান- চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা বাঁচিয়ে রাখতে ও গ্রামবাসীর আনন্দ দিতে এ খেলাধুলার আয়োজন করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে শ্রীপুরবাসী ও মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন শ্রীপুর বাহিনীর কমান্ডার আকবর হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি নববর্ষ উপলক্ষে শ্রীপুরবাসী ও মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: