বর্ষবরনের মিলন মেলা হয়ে উঠুক অসাম্প্রদায়িক ও সার্বজনীন- জেলা প্রশাসক মাগুরা

মাগুরানিউজ.কমঃ  

11034211_16192003416452ui48tgu_4267031593851699161_n

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার মাগুরায় পহেলা বৈশাখ-১৪২২ উদযাপিত হয়েছে। সকালে অমঙ্গল বিতাড়নের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুনের আবাহনে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছিলো মাগুরা শহর।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান মাগুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন বাঙ্গালী প্রাণের এই মিলন মেলা হয়ে উঠবে অসাম্প্রদায়িক ও সার্বজনীন। 

তিনি বলেন, “ঝরাপাতার পৃথিবীতে নতুন পত্র-পল্লবের আবাহন, আলোয় আলোয় ভরে থাকা অঙ্গনে প্রদীপ্ত প্রাণের জয়গান। বৈশাখ বাঙ্গালীর চিরন্তন ঐতিহ্য-সংস্কৃতির জিয়নকাঠি, শেকড়ের খোঁজে নিজেকে আবিস্কারের এক অভাবনীয় প্রত্যয়ের মন্ত্রধ্বনি। পহেলা বৈশাখের এই আড়ম্বর আমাদেরকে প্রাণের মেলায় প্রথিত করে এক ও অভিন্ন ধারায়। বাঙ্গালীর প্রাণের এই মিলন মেলা হয়ে উঠুক অসাম্প্রদায়িক ও সার্বজনীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: