ফাইজাতের গোল ডুবিয়ে দিল বাংলাদেশের স্বপ্ন! তবুও অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে

মাগুরানিউজ.কমঃ 

Foot-1423393477

বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বপ্নের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) মোহাম্মদ ফাইজাতের গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ।

প্রধমার্ধ শেষে স্বাগতিক বাংলাদেশ দুই গোলে পিছিয়ে বিরতিতে যায়। তবে, বিরতিতে থেকে ফিরেই ব্যবধান কমায় বাংলাদেশ। ৪৯ মিনিটে এমিলির গোলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১। ম্যাচের ৫৩ মিনিটে ইয়াসিনের হেডে সমতায় ফেরে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা গড়াতে থাকে। তবে, কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। খেলার ৩০ মিনিটে গোল করে মালয়েশিয়া। ডি বক্সের বেশ বাইরে থেকে নেওয়া মালয় অধিনায়ক নাজিরুলের একটি জোড়ালো শটে গোলটি হয়।

এর দশ মিনিট পরে (ম্যাচের ৪০ মিনিট) বাংলাদেশের ডিফেন্সের ফাঁক গলে আর গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন কুমারন।
 
বাংলাদেশের হয়ে কোচ লোডভিক ডি ক্রুইফ মাঠে পাঠান শহীদুল সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, ইয়াসিন খান, নাসির, ইয়ামিন মুন্না, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: