মাগুরানিউজ.কমঃ
‘সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে’। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার লাইনের মতো বাংলাদেশ দল আজ মালয় সাগর পারের দেশ মালয়েশিয়ার মুখোমুখি। গ্রুপপর্বে সিংহল বাহিনীকে (শ্রীলঙ্কা) পরাস্ত করে সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ।
সেমিফাইনালে তারা ওয়ার এলিফ্যান্টস খ্যাত থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে। সেখানে মালায়ান টাইগার খ্যাত মালয়েশিয়া পথ আগলে দাঁড়িয়েছে। তাদের হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, বিটিভি ও ফক্স স্পোর্টস।
অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে লাল-সবুজের জার্সিধারীরা হেরে যায় ১-০ গোলে। আজ ফাইনালে আবার তাদের মুখোমুখি বাংলাদেশ। এবার মালয়েশিয়া নামক গেড়ো ছিড়তে পারে কিনা বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।
মাগুরাতে সবার চোখ টিভির দিকে। চলছে হৈ হৈ রৈ রৈ…


