একুশে পদক পাচ্ছেন দেশের ১৫ বিশিষ্ট নাগরিক

মাগুরানিউজ.কমঃ 

podok-1423400519

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পদক প্রাপ্তদের বিভিন্ন অবদানের মধ্যে ভাষা আন্দোলনে একটি, মুক্তিযুদ্ধে একটি, ভাষা ও সাহিত্যে দুইটি, শিল্পকলায় তিনটি, শিক্ষায় দুইটি, গবেষণায় একটি, সাংবাদিকতায় একটি, গণমাধ্যমে একটি ও সমাজসেবায় তিনটি পদক দেয়া হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের একুশে পদক প্রদান করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

পদক প্রাপ্তরা হলেন– ভাষা আন্দোলনের জন্য পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্য অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের, অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: