মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা গ্রামে সরিষার খেত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় রবি/২০১৯-২০ মৌসুমে বাস্তবায়িত সরিষা খেত প্রদর্শনী ও পেয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।
-ছবিতে কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা গ্রামে সরিষার খেত পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ।

