‘আমার মনিরে যারা মারিছে তাগের ফাঁসি চাই’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার আলোচিত অন্তর মোল্ল্যা (২২) হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আমার মনিরে যারা মারিছে তাগের ফাঁসি চাই…। এমন দাবি অন্তরর বাবার। নিহতের ১৩ দিনের শিশু সন্তানকে মানববন্ধনে পিতার হত্যার বিচার দাবিতে আনা হয়।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্টিত মানববন্ধনে পরিবারসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধনে নিহত অন্তরের পিতা তাইজুল মোল্ল্যা, মা সাকি বেগম, স্ত্রী আম্বিয়া খাতুন, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা, অবিলন্বে অন্তর হত্যায় জড়িত মাদক ব্যবসায়ী হাসিবুল ও সুজনের গ্রেফতার ও ফাসি দাবি করেন। হত্যার ১৭ দিন পার হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তারেরকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তরা।

উল্লেখ্য, মাদক বহনে অস্বীকৃতি জানানোর কারনে গত ১৯ ডিসেম্বর মাগুরা শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের অটো চালক অন্তর মোল্ল্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একই এলাকার চিন্থিত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী হাসিবুল ও সুজন গলা কেটে তাকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: