সুখবর! এ অতিষ্ঠ ‘মাগুরাবাসি’র জন্য ‘সুখবর’

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র –

এমন অনেক কাজ আছে যা আইনত দণ্ডনীয় কিন্তু দীর্ঘদিন ধরে নৈমিত্তিক ভিত্তিতে চর্চিত হওয়ার বদৌলতে তা সামাজিক কিংবা প্রশাসনিকভাবে বাধাপ্রাপ্ত হয় না। দিনের পর দিন সেসব কাজ জনগণ নিয়তি হিসেবে মেনে আসছে। যখন-তখন লোকালয়ে মাইকে তীব্র আওয়াজ তুলে বক্তৃতা-ভাষণ দেওয়া কিংবা বাণিজ্যিক প্রচার চালানো সেই ধরনের একটি কাজ। এসব শব্দবাজি যে আসলে শব্দসন্ত্রাস—তা এর শিকার হওয়া ব্যক্তিরাও উপলব্ধি করার ক্ষমতা দৃশ্যত হারিয়ে ফেলেছেন।

তবে কানের ক্ষতির কথা যে মুহূর্তে কেউ কানে তুলতে চাইছে না, সে মুহূর্তে মাগুরা জেলা প্রশাসন প্রশংসনীয় ব্যবস্থা নিয়েছে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত মাইকে উচ্চ শব্দে বিভিন্ন প্রচারণা চলছিল। কান ঝালাপালা করা এই শব্দসন্ত্রাস থেকে জনগণকে কিছুটা রেহাই দিতে অনুমতি ব্যাতিত মাইকযোগে ক্লিনিক বা ডাক্তার বিষয়ক প্রচার-প্রচারণাকে ‘গণউপদ্রব’ উল্লেখ করে তা না করার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) সন্ধায় মাগুরার জেলা প্রশাসকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত অরিক্ত জেলা প্রশাসক মোঃ ফরিদ হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সিভিল সার্জন মাগুরার অনুমতি ব্যাতিত মাইকযোগে ক্লিনিক বা ডাক্তার বিষয়ক প্রচার-প্রচারণা না করার জন্য সকলকে বলা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন যে ঘোষণা দিয়েছে তা ঠিকমতো বাস্তবায়ন করা হলে অন্তত কিছু সময়ের জন্য পৌরবাসী স্বস্তি পাবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: