প্রাক-বাজেট আলোচনায় মাগুরার ২০ দফা সুপারিশ

মাগুরানিউজ.কমঃ 

1743449_163064gh8953833720_3710603182094963788_n

‘সমতাভিত্তিক, ন্যায্য ও দরিদ্রবান্ধব উন্নয়নই হোক আসন্ন বাজেট ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল প্রতিপাদ্য’ এই নীতির ভিত্তিকে মাগুরায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান ‘সুপ্র’ এ সভার আয়োজন করে।

সভায় আসন্ন বাজেটকে অধিক গণমুখি করতে মাগুরা জেলার পক্ষ থেকে মাগুরা বস্ত্রকলকে পূর্ণাঙ্গভাবে সচল করা, মাগুরা জেলার নবগঙ্গা, কুমার, ফটকি নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য বৃদ্ধি করা, কৃষিজ পণ্য সংরক্ষণের জন্য মাগুরা জেলায় সরকারিভাবে হিমাগারের ব্যবস্থা করা, মাগুরা জেলায় একটি কৃষি কলেজ/বিশ্ববিদ্যালয় স্থাপন করা, মনোনীত প্রশাসক নয়, জনগণের সরাসরি ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা, জেলা পরিষদকে কার্যকর ও তাদের মাধ্যমে জেলা বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করা, স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জেলা বাজেট প্রণয়ন করা, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্য ও সংসদীয় স্টান্ডিং কমিটির কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা,  পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধি করা, সরাসরি কৃষকের কাছ থেকে খাদ্য শস্য ক্রয়, কৃষি বীমা চালু এবং প্রকৃত কৃষকদের কৃষি ভর্তুকি চালু করা, কৃষি জমি অকৃষিকাজে হস্তান্তর বন্ধ করা, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এডিপি পর্যবেক্ষণ কমিটি গঠন করা, জাতীয় শিক্ষানীতি’ ১০ বাস্তবায়নের লক্ষে শিক্ষাখাতে মোট বাজেটের কমপক্ষে ২০% ও জিডিপি-র ৬% বরাদ্দ দেওয়া, প্রত্যক্ষ কর নির্ভর বাজেট প্রণয়ন করা, করের বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করা, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থানীয়ভাবে অর্জিত খাজনা/করের একটি অংশ সরাসরি স্থানীয় উন্নয়নে বরাদ্দ রাখা, স্বাস্থ্য খাতের বাণিজ্যিকরণ বন্ধ করা, স্বাস্থ্যক্ষেত্রে বিরাজমান জনবল সংকট নিরসনে অবিলম্বে সব শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা, তৃণমূল জনগণের অংশগ্রহণে চাহিদা বিশ্লেষণ পূর্বক চাহিদা ভিত্তিক বাজেট বরাদ্দ দিতে হবে,  বেসরকারি মালিকানার বাইরে এসে সরকারি মালিকানায় ও ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করতে হবে, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে, প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের বাজেট এবং উপকারভোগীদের তথ্য জেন্ডার ভিত্তিক পৃথক করার উদ্যোগ নেওয়ার ২০ দফা সুপারিশ তুলে ধরা হয়।

সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আলী আখতার। 

সেখানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র ইকবাল আখতার খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, কৃষক খন্দকার ওলিয়ার রহমান, মহিলা পরিষদ সভানেত্রী মমতাজ বেগম, সমাজসেবক আব্দুর রউফ মাখন, জেলা এনজিও কো অর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক শামিম আহমেদ খান, উন্নয়ন ব্যক্তিত্ব কাজী কামরুজ্জামান ও আবু ইমাম বাকের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: