কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করলেন পন্টিং

মাগুরানিউজ.কমঃ 

6P2iz44

কোচ হিসেবে ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরকে সামনে রেখে সোমবার প্রথমবারের মত পন্টিংয়ের তত্ত্বাবধানে অনুশীলন করলো মুম্বাইয়ে ইন্ডিয়ান্স। পুরো দলকে একত্রে না পেলেও, কিছু খেলোয়াড়দের নিয়ে কোচ হিসেবে নিজের প্রথম দিনের অনুশীলন পর্ব সাড়েন পন্টিং।

আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো, আইপিএলের অষ্টম আসরে মুম্বাইয় ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করবেন পন্টিং। আইপিএলের অষ্টম আসর দরজায় কড়া নাড়ছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন পন্টিং। প্রথম দিনের অনুশীলনে দলের সবাইকে পাননি তিনি। তবে যারা ছিলেন তাদের নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন পন্টিং।

মুম্বাইয়ের নতুন দুই পেসার বিনয় কুমার ও অভিমন্যু মিথুনকে বেশি কাজ করেছেন পন্টিং। সময় দিয়েছেন আদিত্য তারে ও পার্থিব প্যাটেলকে। দলের সাথে এখনো যোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা। দ্রুতই অনুশীলনে যোগ দিবেন রোহিত বলে জানায় একটি সূত্র।

এবারের আসরের প্রথম দিনে অর্থ্যাৎ ৮ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুম্বাই। খেলাটি হবে কোলকাতার ইডেন গার্ডেনসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: