মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার পারলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মুজিবর বিশ্বাস (৪৮)। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে. বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎচালিত টিউবওয়েলের মোটরে পানি উঠাতে গেলে বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়।
কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম মুকুল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


