প্রতি পাঁচ মিনিটে বলি হচ্ছে এক শিশু

মাগুরানিউজ.কমঃ 

SHIO20141021111202

বিশ্বেজুড়ে চলছে সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা। বয়স্কদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরাও।

জাতিসংঘের শিশু অধিকার রক্ষা সংগঠন ইউনিসেফ জানিয়েছে, বিশ্বে সহিংসতায় প্রতি পাঁচ মিনিটে একজন করে শিশু প্রাণ হারাচ্ছে। এদের বেশিরভাগই যুদ্ধকবলিত এলাকায় নিহত হচ্ছে। এ অবস্থা প্রতিরোধ না করলে বিশ্বে শিশুদের ওপর মারাত্মক নৈতিবাচক প্রভাব পড়বে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ২০ বছরের নিচে বয়স এমন লাখো শিশু তাদের বাসস্থান, গোষ্ঠী ও স্কুলে নিরাপত্তাহীনতায় রয়েছে। নগরায়ন, বেকারত্ব ও ক্রমবর্ধমান বৈষম্যের কারণে তাদের নিরাপত্তা ঝুঁকি আরো বাড়ছে।

প্রতিবেদনে সর্তক করা হয়, বিশ্ব নেতৃত্ব যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী বছরে প্রতি দিন গড়ে ২০ বছর নিচে বয়স এমন ৩৪৫ শিশু মারা যাবে।

শিশুরা এ রকম সহিংসতার  কারণে নানা ধরনের মানসিক রোগে ভুগছেন। তাদের ৩০ শতাংশ দীর্ঘস্থায়ী জটিল মানসিক রোগে আক্রান্ত।

যুক্তরাজ্যের ইউনিসেফের প্রধান নিবার্হী ডেভিড বুল বলেন, বিশ্বে শিশুদের নিরাপদে রাখতে চাই আমরা। তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের বৈশ্বিক টার্গেট নেওয়া দরকার। কিন্তু বিশ্বে যেভাবে শিশু নির্যাতনের হার বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন।

তথ্যসূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: