মাগুরার ৯০ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায়

মাগুরানিউজ.কমঃ

file (6).jpegghgf

জাতীয় পর্যায়ে প্রায় ৮৮ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে এবং মাগুরা জেলায় প্রায় ৯০ শাতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে।মাগুরায় ’জাতীয় স্যানিটেশন মাস-২০১৪’এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক হাসান্জুামান এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে শতকরা ৮৮ভাগ এবং মাগুরা জেলায় প্রায় ৯০ শাতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। এবছর জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’ এ উপলক্ষে মাগুরায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় স্থানীয় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের যৌখ উদ্যোগে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকরে কার্যালয় হতে বের হয়ে আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান।

জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী মো. হাসানুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত অনোয়ার, সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক হারুনার রশিদ, রমেশ চন্দ্র বর্মণ, ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ অনুষ্টানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রোগ জীবানু থেকে মুক্ত থাকতে হলে স্বাস্থ্য সম্মত পয়খানা ব্যবহারের কোন বিকল্প নেই। পাশাপাশি মল ত্যাগ শেষে সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়াসহ পায়খানা পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী’ বলে তারা উল্লেখ করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: