সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় মারা গেছেন

মাগুরানিউজ.কমঃ

150602155025_bijoya_ray_281x351_nocredit_nocredit

অস্কার বিজয়ী প্রয়াত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায় আজ কলকাতায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

তাঁদের পুত্র, চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের ঘনিষ্ঠসূত্রগুলি বলছে, শনিবার থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর।

সত্যজিত রায়ের থেকে চার বছরের বড় বিজয়া রায় সম্পর্কে তাঁর মামাতো দিদি। পাশ্চাত্য সঙ্গীত ও চলচ্চিত্র সত্যজিত রায়ের মতোই প্রিয় ছিল বিজয়া রায়েরও।

ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে অবশেষে ১৯৪৮ সালে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তিনি শুধু সত্যজিত রায়ের সংসার সামলিয়েছেন, তা নয়, সত্যজিতের কর্মকান্ডের সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন বিজয়া রায়।

যেমন তিনি সত্যজিতের লেখা বা ছবির স্ক্রিপ্টের প্রথম শ্রোতা হতেন, তেমনই নিজেও লিখতেন।

সত্যজিত রায়ের মৃত্যুর পরে তাঁদের পারিবারিক শিশুদের পত্রিকা ‘সন্দেশ’-এর সম্পাদকের দায়িত্ব নেন তিনি। আর সত্যজিত রায়ের ছোটবেলার স্মৃতিকথা ‘যখন ছোটো ছিলাম’-এর ইংরেজী অনুবাদও বিজয়া রায়ের করা।

এছাড়াও সত্যজিত রায় আর তাঁর জীবনকাহিনী নিয়ে অকপট রচনা ‘আমাদের কথা’ বাংলা বইয়ের বাজারে বেস্টসেলারগুলির অন্যতম।বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: