পাসপোর্ট অফিস এখন মাগুরায়

মাগুরানিউজ.কমঃ

file

মাগুরা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। মাগুরা কলেজ পাড়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোট কার্যালয়ে এ কার্যত্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন।

উদ্বোধনের পরপরই অফিস কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদনকারীদের ভিড় জমে। সেখানে আবেদন ফরম জমা দিতে আসা সদর উপজেলার মঘী গ্রামের আখরুজ্জামান, সদর উপজেলার বেলনগর গ্রামের সুজন, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের ফনি বিশ্বাসসহ অনেকে বলেন, মাগুরায় পাসপোর্ট অফিস চালু হওয়ায় খরচ কমার পাশাপাশি তাদের আর ভোগান্তিতে পড়তে হবে না।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় পাসপোর্ট অফিস করার যে ঘোষণা দিয়েছিলেন তার অংশ হিসাবে আজ মাগুরা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন হলো।

আগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন আবেদনকারীকে পাসপোর্টের জন্য মাগুরা থেকে যশোর যেতে হতো। মাগুরায় অফিস চালু হওয়ায় আবেদনকারীরা নির্দিষ্ট ফরম পূরণ করে প্রক্রিয়া শেষে এখান থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিতে পারবেন। পাসপোর্ট অফিস চালু হওয়ায় এখান থেকে জরুরী ভিত্তিতে ১২ দিন ও সাধারণভাবে ২৫ দিনের মধ্যে আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: