মাগুরায় নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মাগুরানিউজ.কমঃ 

download (3)মাগুরা শহরের কলেজ পাড়া এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কর‍া হয়েছে।  

এরা হলেন-কলেজপাড়া এলাকার মো. হাবিবের স্ত্রী পারভীন বেগম ও একই এলাকার ইমরানের স্ত্রী শাফিয়া বেগম।

মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সেলিনা বানু এ আদেশ দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তার নেতৃত্বে রাত ৮টার দিকে শহরের কলেজ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম গাঁজা ও ৭২ বোতল ফেনসিডিলসহ পারভীন বেগম ও শাফিয়া বেগম নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। পরে অবৈধভাবে গাঁজা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক পারভীন বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

এছাড়া ফেনসিডিল রাখার অপরাধে শাফিয়া বেগমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ ওই দুই নারীকে জেল হাজতে পাঠায়।

দীর্ঘদিন ধরে ওই দুই নারী কলেজপাড়া এলাকার হুমায়ুন কবির চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যবসা করছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: