পশ্চিম আফ্রিকা থেকে আগত বুলু নিজেই হাজির হলেন খুলনার সিভিল সার্জন অফিসে

মাগুরানিউজ.কমঃ 

images (22)পশ্চিম আফ্রিকা থেকে আগত বুলু নামের সেই ব্যক্তি অবশেষে নিজেই হাজির হলেন খুলনার সিভিল সার্জন অফিসে। হাজির করলেন পরীক্ষা-নিরীক্ষার কিছু কাগজপত্র। শেষ পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন নিশ্চিত হয়েছে যে, আফ্রিকা থেকে আসলেও বুলু ইবোলা আক্রান্ত নন। সুতরাং এজন্য জনসাধারণকে আতংকিত না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার ফোনতথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর খুলনার সিভিল সার্জন সাস্থ্য পরিচালকসহ বিভিন্ন দপ্তরে এক পত্র দিয়ে আফ্রিকা থেকে আগত বুলু নামের কোন ব্যক্তির সন্ধান পেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তির অনুরোধ জানান। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয় ১৭ অক্টোবর। সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য প্রশাসন আরও নড়েচড়ে চসে। তাছাড়া ইতোমধ্যে খবর পেয়ে যান আফ্রিকা থেকে আগত জাহিদুর রহমান বুলু নামের ওই ব্যক্তিও। তিনি নিজ উদ্যোগে নগরীর খালিশপুরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে পরীক্ষা-নিরীক্ষা করান। পরে রোববার পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রসহ হাজির হন সিভিল সার্জনের দপ্তরে।

সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা কাগজপত্র পর্যালোচনার পর নিশ্চিত হন আফ্রিকান সেই বুলু ইবোলামুক্ত।

খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ ইয়াছিন আলী সরদার বলেন, আগেই বলা হয়েছিল আতংকিত হওয়ার কিছু নেই। তবে সাংবাদিকদের লেখালেখির ফলে ই আফ্রিকা থেকে আগত ব্যক্তি নিজ উদ্যোগে পরীক্ষার কাজটি সম্পন্ন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: