মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরার মহম্মদপুরের নহাটায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহম্মদপুর উপজেলা নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে সোসাইটির কার্যালয়ে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ আছাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রেজাউল কবির সুরুজ। উপস্থিত ছিলেন- সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবউদ্দীন, নির্বাহী সদস্য হাজী মোস্তাক আহমেদ, হাজী মোঃ আনিসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, ডাঃ মোঃ আলি কদর, নহাটা ইউপি সদস্য মোঃ কাঞ্চন মিয়া, ইউসুফ আলী খাঁন সবুজসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আয়োজকদের সুত্রে জানা যায়, খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের এসিস্ট্যান্ড সার্জন ডাঃ মাকসুদে মওলা ও ডাঃ মোঃ মনিরুজ্জামান ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।

