রাত পোহালেই ঘোড়দৌড় মেলা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা। প্রায় ১০০ বছর ধরে পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা বসে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ চলছে।

বড়রিয়া গ্রামের স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, একশ বছরেরও বেশি সময় আগে বড়রিয়া গ্রামের সানু সর্দারের ঘোড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। তার ঘোড়ার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলা ২৮ পৌষ মাগুরা সদরের বাহরবা মেলায় তার ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হলেও পক্ষপাতিত্ব করে হারিয়ে দেওয়া হয়। ক্ষোভে তিনি নিজ গ্রামে একই দিনে ঘৌড়দৌড় মেলার আয়োজনের ঘোষণা দেন। সেই থেকে এই গ্রামে প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রথম দিকে মেলায় আশা দর্শনার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করতেন সানু সর্দার। ক্রমেই বড়রিয়া মেলার নামডাক চারদিক ছড়িয়ে পড়ে। দিনদিন মেলার পরিসর বাড়তে থাকে। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। রয়েছে চারুকারু, কাঠ-বাঁশ, প্র্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের শত শত স্টল মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরে পক্ষ কালব্যাপী চলে মেলার বেচা-কেনা। মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা।

মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু জানান, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় আসা লোকজনের ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মেলা কমিটির প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

-ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: