ঐতিহ্যের কুমড়া বড়ি- শীতের স্বাদ, সঙ্গে বাড়তি আয়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

গৃহবধূরা এখন ব্যস্ত সময় পার করছেন কুমড়া ও ডালের বড়ি বানাতে। শীতকে স্বাগত জানিয়ে গ্রামীণ পরিবারের প্রত্যেক ঘরে ঘরে চলছে কলাই আর চালকুমড়া দিয়ে বড়ি বানানোর মহোৎসব। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বড়ি তৈরি প্রক্রিয়া। প্রচন্ড শীতের মধ্যে গৃহিণীরা এ মজাদার খাবার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি দেওয়ায় ব্যস্ত গৃহিনীরা। শীতের আগমনে কুমড়া বড়ি তৈরিতে ধুম পড়েছে জেলার বিভিন্ন গ্রামে। মৌসুমে কুমড়া বড়ি তৈরি করে কিছুটা বাড়তি আয় করেন এলাকার নারীরা।

জানা গেছে, জেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে শীত আসলে অনেক গ্রামীণ নারী এ কাজের সঙ্গে জড়িত থাকে। সারা বছরই কমবেশী কুমড়া বড়ি তৈরি হয়। তবে শীত মৌসুমে এটার চাহিদা বেশি থাকে। আর এ সুযোগে গ্রামীণ নারীরাও বাড়তি আয় করতে ব্যস্ত সময় পার করছেন।

মূলত ভোর থেকে শুরু হয় বড়ি বসানোর কাজ। কুমড়া বড়ি তৈরির পর ২-৩ দিন একটানা রোদে শুকাতে হয়। সূর্যের আলো একটু কম হলে ৩-৪ দিন পর্যন্ত সময় লাগে। শুকিয়ে খাবার উপযোগী হলে হাঁট-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। নানান জাতের তরকারির সঙ্গে কুমড়া বড়ি রান্না করলে খাবারে আসে ভিন্ন রকমের স্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: