মাগুরানিউজ.কমঃ
বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান আজ সোমবার টুইটারে তার একটি ছবি পোস্ট করেছেন। একেবারে ভিন্ন চেহারার সাকিবকে এখানে চুলের নতুন কাটে দেখা যাচ্ছে।
সাকিব মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় যান, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দেবেন।
সোমবার সাকিব তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন চেহারার এই ছবিটি পোস্ট করেছেন। সাকিবের নতুন এই চুলের কাট কেমন লাগছে তা ভক্তরাই ভালো বলতে পারবেন।


