মাগুরায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ও সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

Magura_rally_993750656

আজ দুপুরে মাগুরায় মোটরসাইকেলে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

দুপুরে ছাত্রলীগ শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল চড়ে হরতালবিরোধী মিছিল বের করে। এরপর তারা চৌরঙ্গীর মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা ও জুয়েল হোসেন প্রমুখ।   

বক্তারা এ হরতালকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে এটি প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। এদিকে হরতালে জেলার অভ্যন্তরে সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বিভিন্ন জেলার সঙ্গেও সীমিত পরিসরে যানবাহন চলাচল করেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। হরতালের পক্ষে কোনো প্রকার পিকেটিং দেখা যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: