শিশুর দেহে কৃত্রিম অগ্ন্যাশয় প্রতিস্থাপন করে নজির অস্ট্রেলিয়ার

মাগুরানিউজ.কমঃ

4-year-old-boy-655x360

শল্যচিকিৎসায় এক যুগান্তকারী সাফল্যের নজির গড়লেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। এক চার বছরের শিশুর কৃত্রিম অগ্ন্যাশয় প্রতিস্থাপন করে বড়সড় সাফল্য পেল তাঁরা। এর আগে পর্যন্ত কৃত্রিম অগ্ন্যাশয় প্রতিস্থাপনের সাহস কোনও দেশের চিকিৎসকরা দেখাননি। জেভিয়ার নামের ওই চার বছরের শিশুর মা নোয়ামির কথায়, “ জেভিয়ারের যখন ২২ মাস, তখনই তার টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে। তার পর থেকেই ও প্রিন্সেস মার্গারেট হসপিটাল অফ চিলড্রেনে ভর্তি ছিল। সেখানে ইনসুলিন প্রয়োগের সাহায্যে এতদিন তার চিকিৎসা চলেছিল।” পরে তাকে জুভেনাইল ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শরীর থেকে অগ্ন্যাশয়টি বাদ দিয়ে সেই জায়গায় কৃত্রিম অগ্ন্যাশয় স্থাপন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ শুরু হয় এক কঠিন লড়াই৷কিন্তু সার্জনরাও হাল ছাড়ার পাত্র নন৷বহুক্ষণ ধরে চলে এই অপারেশন৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সফল হন৷চার বছরের জেভিয়ারের দেহে প্রতিস্থাপিত হয় কৃত্রিম অগ্ন্যাশয়৷এরই মধ্যে তা শরীরের অন্যান্য অংশের সংবেদনে সাড়াও দিতে শুরু করেছে৷ এভাবেই চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলীয় চিকিৎসকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: