গণতন্ত্রের প্রতিমূর্তি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মাগুরানিউজ.কমঃ

11429971_383212515204275_6553044683288443350_n
বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
 
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত এ জাদুঘর পরিদর্শনে যান তিনি।
 
এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
শ্রদ্ধা নিবেদন শেষে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী পেপ্পি সিদ্দিক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ মোদির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী।
 
এরপর দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে হিসেবে অভিহিত করে বাংলায় টুইট করে মোদি। 
 
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী।
 
শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: