ডায়াবেটিসের ওষুুধে আয়ু বাড়ে!

মাগুরানিউজ.কমঃ

images (2)ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মানুষ এর ওষুধ সেবন করবে, এটাই স্বাভাবিক। তবে কেবল ডায়াবেটিস নিয়ন্ত্রণই নয়, ডায়াবেটিসের ওষুধ সেবনে নাকি মানুষের আয়ুও বাড়ে। এ ছাড়া ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিও কমায়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এমনই তথ্য জানাচ্ছেন। এতে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে সাড়ে পাঁচ বছর পর্যবেক্ষণ করা হয়।  

গবেষকদের অন্যতম কার্ডিফ ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদের অধ্যাপক ক্রেগ কারি জানান, ডায়াবেটিসের জন্য মেটফরমিন নামে যে ওষুধটি চিকিৎসকরা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করেন, এটি বেশ কার্যকর; এর পার্শ্বপ্রতিক্রিয়াও সামান্য। তা ছাড়া ওষুধটি দামেও বেশ সস্তা, দিনে খরচ হয় মাত্র ১০ পয়সার মতো। গবেষণার ফলাফল তুলে ধরে তিনি বলেন, মেটফরমিন সেবনকারী ডায়াবেটিস রোগীদের গড় আয়ু যেখানে মাত্র ১৫ শতাংশ কমে, সেখানে অন্য ওষুধ সেবনকারী ডায়াবেটিস রোগীদের গড় আয়ু কমে ৩৮ শতাংশ।

অধ্যাপক ক্রেগ বলেন, ওষুধটি ক্যান্সার ও হৃদরোগ যেমন প্রতিরোধ করে, তেমনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমিয়ে দেয়। ডায়াবেটিস নেই এমন ব্যক্তিও এ ওষুধ সেবনে উপকৃত হতে পারেন। ডায়াবেটিস মানুষের প্রত্যাশিত জীবনকাল থেকে প্রায় আট বছর সময় কেড়ে নেয়। পরিমিত চর্বিহীন খাবার গ্রহণ ও নিয়মিত শরীরচর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভালো উপায় বলেও জানান গবেষকরা। খবর :মেইল অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: