শালিখার গোলাম ছরোয়ারের সংসার চালায় কোয়েল

মাগুরানিউজ.কমঃ 

koyel-pakhi

প্রচেষ্টা থাকলে একদিন সাফল্য আসে, তার প্রমাণ রেখেছেন শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের দেশমুখপাড়া গ্রামের গোলাম ছরোয়ার হোসেন। কয়েক বছর আগে তিনি প্রথমে একটি মুরগির খামার করেন, সেই খামারে অনেক টাকা লোকসান হয়। এরপর এক পরিচিত বন্ধুর সহযোগিতায় বুকে সাহস বেঁধে আবার নতুন করে ব্যবসা শুরুর উদ্যোগ নেন। এবার তিনি একটি কোয়েল পাখির খামার তৈরি করেন।

২০১২ সালে মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে ১ হাজার ১শ’ পাখি নিয়ে গড়ে তোলেন কোয়েল পাখির খামার। বর্তমানে তার খামারে পাখির সংখ্যা ৩ হাজার। প্রতিদিন ২ হাজার ডিম আসে এই খামার থেকে, যার মূল্য ৩ হাজার ৮শ’ থেকে ৪ হাজার টাকা। তিনি স্থানীয় বাজার এবং পার্শ্ববর্তী জেলাসহ ঢাকায় এ ডিম বিক্রি করে থাকেন। প্রতিদিনের খরচ বাদে ১ হাজার টাকা তার আয় হয়। সেই হিসাবে মাসে আয় করেন ৩০ হাজার টাকা। এছাড়াও মাঝে-মধ্যে পুরুষ কোয়েল পাখি বিক্রি করেন, যার প্রতিটির মূল্য ৩০ টাকা। বা

ড়ি বসে নিজের খামারে দিনে ১ হাজার টাকা আয় করে তিনি খুব খুশি। এ ব্যাপারে তিনি বলেন, এই খামার প্রতিষ্ঠা করতে পেরে আমার বেশ ভালো লাগচ্ছে। কারণ আমি একটি পাখির খামারের মালিক। ভবিষ্যতে এই খামারটিকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে এবং একই সঙ্গে অন্য ব্যবসার কথাও চিন্তা করছি। ব্যবসাকে প্রসারিত ও সঠিকভাবে পরিচালনা করতে তিনি সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

আত্মবিশ্বাসী এই লোক মনে করেন চাকুরির পেছনে ঘুরে ঘুরে জীবনের মূল্যবান সময় নষ্ট না করে নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়াই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: