মাগুরানিউজ.কমঃ
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় এবং বাংলাওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ সর্বস্তরের জনগণ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করে বাংলাদেশ।
টাইগারদের এই বিজয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ সর্বস্তরের জনগণও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।
পৃথক বিবৃতিতে এই সিরিজ জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

