জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদ শনিবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য মাগুরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি কবির মুরাদ বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে তার নিজ বাসভবনে অবস্থানকালে স্ট্রোক করেন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিনই তাকে উন্নত চিকিত্সার জন্যে ঢাকায় পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ল্যাব এইডে চিকিত্সাধিন থাকলেও অবস্থার উন্নতি না হওয়া শনিবার দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকাল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র এবং অসংখ্যা গুনগ্রাহি রেখে গেছেন।

তার মরদেহ মাগুরায় পৌঁছনোর পর রোববার দুপুর ২টায় শহরের নোমানি ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: