মাগুরায় কবির মুরাদের দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাগুরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি কবির মুরাদের দাফন রবিবার(১৫ ডিসেম্বর) দুপুরে তার নিজ গ্রাম মাগুরার পারনান্দুয়ালী কবরস্থানে সম্পন্ন হয়েছে।

দুপুর ২টা ১৫ মিনিটে শহরের নোমানী ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় মাগুরার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

কবির মুরাদ শনিবার (১৪ডিসেম্বর) বিকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নোমানী ময়দানের জানাযায় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ইমতিয়াজ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ্যাডভোকেট শফিকুজ্জামান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আ্যাডভোকেট হাসান সিরাজ সুজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা কবির মুরাদকে অত্যন্ত বিনয়ী ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে চিহিৃত করে তার বিদেহী আত্তার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: