গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় উপজেলায় গরুবোঝাই স্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা-যশোর সড়কের কাটাখালী আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীপুরের গোয়ালপাড়া গ্রামের অমল অধিকারীর ছেলে অঞ্জন অধিকারী (২৫) ও সদরের বরুনাতৈল গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে মোতাহার হোসেন (৫০)। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হতাহতরা মাগুরা সদরের কাটাখালী হাট থেকে গরু নিয়ে স্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাকে করে মাগুরার দিকে আসছিলেন। এ সময় সংযোগ সড়ক থেকে আসা একটি বালিবাহী ট্রাক ও বিপরীতমুখী অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরুবাহী মিনি ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় গরুবাহী ট্রাকে থাকা পাঁচ গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার শহিদুল ইসলাম দুইজন নিহত ও তিন আহত হওয়ার খবর নিশ্চিত করেন। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: