জিয়ার সমাধিতে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষের ইন্তেকাল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোষাধক্ষ্য কামরুজ্জামান জাপান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের আলহাজ্ব ইন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরুজ্জামান জাপানের ছোট ভাই বদরুল আলম ইরান তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার সকাল ১০ টায় বদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: