শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর।

Open photo

শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এমএ রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, জেলা বিএনপি’র নেতা খান আমিনুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা হাসান মিয়া, মেহেদী হাসান অন্তর প্রমুখ।

 

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: