আজ বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মুরাদ মোল্যার প্রাইভেটকার পুঁড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ৩ টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মুরাদ মোল্যা বাদী হয়ে বুধবার বিকেলে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য মো. মুরাদ মোল্যা বলেন, ঘাসিয়াড়া গ্রামের আমার বাড়ির সামনে প্রাইভেটকারটি রাখা ছিল। রাত ৩ টার দিকে বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে ট্রাক ড্রাইভার ঘুম থেকে আমাকে ডেকে তোলে। প্রাইভেটকারটি তখনও দাউদাউ করে জ্বলছিল। রাতের আধারে দূর্বৃত্তরা আমার প্রাইভেটকারে আগুন দিয়েছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

