জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার মাগুরা জেলা পর্ব সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ শিশু একাডেমীর সবচেয়ে বিখ্যাত কার্যক্রম হল জাতীয় শিশু পুরস্কার। প্রতিযোগিতাটি ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ৬২ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়, জেলা পর্যায় এবং আঞ্চলিক স্তর অতিক্রম করে প্রতিযোগীরা জাতীয় স্তরে আসে।

জেলা পর্যায়ের এবছরের প্রতিযোগীতা আজ শনিবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনষ্ঠিত হয়েছে। বিদ্যালয় অডিটরিয়ামে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম।

৩টি গ্রুপে জেলার ৪উপজেলা থেকে বাছাাইকৃত ছাত্রছাত্রীদের নিয়ে আজ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সনদপত্র বিতরণ করা হয়। 

জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকারীদের নিয়ে আগামী ১৯ জানুয়ারী খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বয়রায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ছবিতে- ভাবসঙ্গীত ও ছড়াগানে প্রথম স্থান অধিকারী সাংবাদিক রূপক আইচের কন্যা তুলির হাতে সনদ তুলে দিচ্ছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: