‘মুজিব শতবর্ষ’ – শ্রীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, ”দেশের স্বাধীনতাকে নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিষয়ে সতর্ক থাকুন। বাংলাদেশের মাটিতে আর কোন স্বাধীনতাবিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেবোনা’’- মুজিববর্ষে এই হোক আমাদের প্রত্যয়।

শনিবার শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্ত¡রে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত¡রে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ।

শোভাযাত্রায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, সাংবাদিক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা- কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: