মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে ক্ষণগণনা যন্ত্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মাগুরাতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বিকাল ৫ টায় জাতীয় প্যারেড স্কায়ার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাড. শাখারুল ইসলাম শাকিলসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় শহরের নোমানী ময়দানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিব বর্ষ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়ার পাশাপাশি মুজিববর্ষে ১০০টি দৃশ্যমান উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

