জরুরি সংবাদ, শুরুর দিনের এসএসসি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি

মাগুরানিউজ.কমঃ 

NAHID-A-1422771647

বিএনপি জোটের লাগাতার অবরোধ ও টানা হরতালের কারণে এসএসসির প্রথম দিনের ছয়টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে।
 
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রথম দিন আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে সকালে বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র ও বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি; কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বিকেলে বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা ছিল।
 
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে সকালে ছিল কোরান মাজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা।
 
আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: