মাগুরায় কঠোর নিরাপত্তায় হরতাল, বেলার সাথে বাড়ছে যানবাহন

মাগুরানিউজ.কমঃ 

Picture-3-14204932871

মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিরুত্তাপভাবে হরতাল চলছে। শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রিকশা, অটোরিকশা চলছে প্রতিদিনের মতো। হরতালে শহরে দোকানপাট খুলেছে। তবে বড় বড় শপিং মল বন্ধ রয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানিয়েছেন, হরতালে পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে জেলার সর্বত্র। পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল রয়েছে প্রতিটি এলাকায়।

ভোর ৬টায় হরতাল শুরুর আগেই শহরের ভায়না, পারনান্দুয়ালি, এমআর রোড, আতর আলী রোড, সরকারি কলেজ ও চাউলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য তিন উপজেলা মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা সদরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিনিধিরা। এ সব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে জানিয়েছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: