মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজারে বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি পাটের গুদামসহ ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি টাকার সম্পাদের ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, রাত সাড়ে ৩ টার দিকে নিরাপদ বিশ্বাসের লন্ড্রির দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাট ব্যাবসায়ী কুতুব উদ্দিন, সাহাদত হোসেনসহ পার্শ্ববর্তি ৫টি ব্যবসা ছড়িয়ে পড়লে এ ক্ষয় ক্ষতি হয়।
অগ্নিকান্ডে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুতুব উদ্দিন ও শাহদত হোসেনের পাটের গুদাম। এখানে প্রায় ৪০ লাখ টাকার পাট ছিল। এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও অন্য ৩টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।
এ ব্যাপারে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়। তবে মধ্যরাতে অগিকান্ড ঘটায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতি পরিমান নির্ণয়ের কাজ চলছে।


