ঘড়িতে অ্যালার্ম না বাজায় প্রাণে বাঁচল ছেলেটি

মাগুরানিউজ.কমঃ

আর্মি পাবলিক স্কুলের নবম শ্রেণির বেঁচে থাকা একমাত্র শিক্ষার্থী দাউদ ইব্রাহিম
আর্মি পাবলিক স্কুলের নবম শ্রেণির বেঁচে থাকা একমাত্র শিক্ষার্থী দাউদ ইব্রাহিম

পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুল ও কলেজে মঙ্গলবার সাত তালেবান জঙ্গির হামলায় স্কুলটির নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রছাত্রীর মধ্যে বেঁচে আছে শুধু একজন। এই শ্রেণির সব শিশুশিক্ষার্থীকে হত্যা করেছে জঙ্গিরা।

বেঁচে যাওয়া এই শিশুর নাম দাউদ ইব্রাহিম। বয়স ১৫ বছর। তার বেঁচে থাকার কারণ, সে মঙ্গলবার স্কুলে আসতে পারেনি।

আগের দিন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাড়ি ফিরতে দেরি হয়। ঘড়িতে অ্যালার্ম না বাজায় ঠিক সময়ে ঘুম থেকে ওঠা হয়নি। এজন্য এদিন স্কুলে অনুপস্থিত ছিল সে। হাজিরা খাতায় নাম ওঠেনি তার। কিন্তু হাজিরা খাতায় নাম ওঠা তার সহপাঠীদের মধ্যে আর কেউই বেঁচে নেই। সবাইকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা।

দাউদ ইব্রাহিমের বড় ভাই এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, নেহাত কপাল। না হলে ওর বেঁচে থাকার কথা নয়। তবে বুধবার সারা দিন দাউদ ব্যস্ত থেকেছে বন্ধুদের দাফনে অংশ নিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: