এই সেই ছয় জঙ্গি

মাগুরানিউজ.কমঃ

পাকিস্তানের স্কুলে হত্যাযজ্ঞ চালানো সেই ছয় জঙ্গি
পাকিস্তানের স্কুলে হত্যাযজ্ঞ চালানো সেই ছয় জঙ্গি

পাকিস্তানে পেশোয়ারের স্কুলে তালেবানদের চালানো গণহত্যা, মানব ইতিহাসকে কলঙ্কিত করেছে, দূষিত করেছে। এই কলঙ্কের জন্মদাতা তালেবানের সাত সদস্যের মধ্যে ছয়জনকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে।

বুধবার পাকিস্তানজুড়ে যখন চলছে মাতম, তখন জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি ই-মেইলে প্রকাশ করল হামলায় অংশ নেওয়া ছয় জঙ্গির ছবি। খুরাসানির বর্ণনা মতে, হামলার কিছু সময় আগে একসঙ্গে ছয় জঙ্গির দলবদ্ধ ছবি তোলা হয়। এসময় তাদের পেছনে আরবিতে লেখা একটি ব্যানার ছিল।

এরাই সেই শিশু হত্যাকারী, মঙ্গলবার যারা পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে ক্লাস থেকে ক্লাস গিয়ে বর্বর হত্যাযজ্ঞ চালায়। এরাই সেই জঙ্গি, যারা পুড়িয়ে দেয় স্কুল-অধ্যককে। এদের হাতেই ঝরে গেছে ১৪১টি তাজা প্রাণ।

তালেবান মুখপাত্র জঙ্গিদের ছবি প্রকাশ করলেও তাদের মানপরিচয় উল্লেখ করেনি। শুধু বলেছে, আরো বড় বড় হামলা চালানো হবে। সামরিকবাহিনী  থেকে সাধারণ পাকিস্তানিদের দূরে থাকতে বলেছে। সে বলেছে, তালেবান সদস্যদের মারার প্রতিশোধ নিতে তারা এই হত্যাকাণ্ড চারিয়েছে।

খুরাসানি ছবির বর্ণনায় বলেছে, হামলার আগে তাদের ছয় সদস্য প্রথমে একটি কক্ষে ও পরে বাইরে ছবি তোলে। প্রথমবার সাধারণ পাকিস্তানির মতো পোশাক ছিল তাদের গায়ে। দ্বিতীয়বার তাদের গায়ে ছিল সেনাবাহিনীর পোশাক। এই সেনাবাহিনীর পোশাক পরেই তারা স্কুলে ঢুকে হত্যাকাণ্ড চালায়।

তথ্যসূত্র : ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: