টুইটারে প্রথম ভারতীয় হিসেবে ভিডিও টুইট করলেন শাহরুখ খান

মাগুরানিউজ.কমঃ 

file (3)

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রথম ভারতীয় হিসেবে ভিডিও টুইট করলেন শাহরুখ খান। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এখন থেকে ব্যবহারকারীদের জন্য ভিডিও ধারণ, সম্পাদনা ও শেয়ার করার সুযোগ থাকবে। নতুন অপশনটি টুইটারে যুক্ত হওয়ার পরই ঝটপট ভিডিও টুইট করে ফেললেন বলিউডের সুপারস্টার।

ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘ভিডিও টুইটের চেষ্টা করছি!’ এর দৈর্ঘ্য ২৫ সেকেন্ড। এক বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘টুইটার বরাবরই আকর্ষণীয় অপশন নিয়ে আসে। টুইটারের এই ভিডিও ক্যামেরা উপভোগ করার মতোই একটি বিষয়।’

টুইটারের মার্কেট ডিরেক্টর (ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া) ঋষি জেটলি জানান, টুইটার অডিও কার্ড ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠানো প্রথম ভারতীয় ব্যক্তি শাহরুখই। এর মধ্য দিয়ে তার ভক্তদের নতুন এক অভিজ্ঞতা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: