১১ নভেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ

মাগুরানিউজ.কমঃ 

pl20141103200406

কয়েক ধাপ পেছানোর পর চূড়ান্তভাবে ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ ঠিক করেছে সিসিডিএম। আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের খেলা। টুর্নামেন্টে ১২ দল অংশগ্রহণ করছে। প্রথম তিন রাউন্ডের ফিক্সচার চূড়ান্ত করেছে সিসিডিএম।  

প্রথম রাউন্ডের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রূপগঞ্জ) ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পারটেক্স এবং বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রীড়া চক্র।  

পরদিন মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। এদিন আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফতুল্লায় খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপির-৩ নম্বরে লড়বে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন।  

একদিনের বিরতির পর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এবং তৃতীয় রাউন্ডের খেলা চলবে ১৭ ও ১৮ নভেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: