খালেদা জিয়া ‘বোমাবাজ’ নেত্রী- মাগুরায় কাজী জাফর উল্লাহ

মাগুরানিউজ.কমঃ 

sangakara-1676576tyu

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ খালেদা জিয়াকে ‘বোমাবাজ’ নেত্রী বলে অভিহিত করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে কাজী জাফর বলেন, ‘বোমা মারতে হলে আপনি পাকিস্তানে গিয়ে বোমা মারুন। সেখানে বিভিন্ন স্থাপনায় প্রতি মুহূর্তে বোমাবাজি হচ্ছে।’

আজ বেলা ১২টার দিকে নোমানী ময়দান মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের পাশে পতাকা, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কাজী জাফর উল্লাহ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে যোগ দেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএ মোজ্জাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন সিকদার, কামরুন লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সাইফুজ্জামান শিখর প্রমুখ।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবর এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন সিকদারকে সহসভাপতি-১, আবু নাসির বাবলুকে সহ-সভাপতি-২ ও পঙ্কজ কুণ্ডুকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: