মাগুরা জেলা আ.লীগের কমিটি গঠন

মাগুরানিউজ.কমঃ

sangakara-167yiu67i

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রফেসর ডা. এমএস আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছেন।

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপিকে সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুকে দুই নম্বর সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কমিটি ঘোষণা করেন। ৭১ সদস্যর পূর্ণাঙ্গ জেলা কমিটি পরে গঠন করা হবে বলে কেন্দ্রীয় নেতারা জানান।

sangakara-167yiuifhyg

এর আগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- জাহাঙ্গীর করিব নানক এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজ্জাম্মেল হক এমপি প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: