মাগুরানিউজ.কমঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করা হবে। বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হবে। ‘বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হবে’
রোববার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘খালেদা ও তার স্বামী জিয়াউর রহমান দু’জনই খুনি। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয়। যে কারণে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। তাদের রাজনীতিতে পূণর্বাসন করেছেন।’
খালেদা জিয়াকে ‘পাকিস্তানের দোসর’ আখ্যায়িত করে হানিফ আরো বলেন, ‘খালেদা জিয়া দেশের মানুষের ভালো চান না, যে কারণে তিনি পাকিস্তানের নির্দেশেই দেশে সহিংসতা চালাচ্ছেন। খালেদা জিয়ার পুত্র তারেক শুধু দেশি নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে জড়িত। দেশে জঙ্গিবাদ সৃষ্টির পাশাপাশি সে দাঊদ ইব্রাহিম, মোল্লা ওমর, আল-কায়েদার সাথে যুক্ত।’
খালেদা জিয়া ভোটের অধিকারের কথা বলে মানুষের অধিকার ক্ষুণ্ন করছেন বলেও মন্তব্য করেন মাহবুব-উল-আলম হানিফ।
আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, ‘আন্দোলনের নামে খালেদা জিয়া পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছেন। মানুষ হত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হবে। বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হবে।’


