মাগুরানিউজ.কমঃ
আজ শুক্রবার, জুলাই ৩১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার গভীর রাতে রাজধানীর গুলশান থানায় খালেদা জিয়াকে হুকুমের আসামিসহ বিএনপির ১৩/১৪ নেতাকে আসামি করে আওয়ামী লীগের এক নেতা মামলাটি দায়ের করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচির মিছিলে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান মেট্রোপলিটন শপিংমলের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হন। এ সময় মিছিলের সামনে ছিলেন।
বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা-পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে মিছিল নিয়ে আসছিলেন।


