মাগুরানিউজ.কমঃ
যারা বিনা ভিসায় দেশের বাইরে ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
– এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
– শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
– মালাউই (৯০ দিন)
– সেশেল (১ মাস)
– আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
– হাইতি (৩ মাস)
– গ্রানাডা (৩ মাস)
– সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
– সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
– টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
– মন্টসের্রাট (৩ মাস)
– ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
– ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
– কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
– নাউরু (৩০ দিন)
– পালাউ (৩০ দিন)
– সামোয়া (৬০ দিন)
– টুভালু (১ মাস)
– নুউ (৩০ দিন)
– ভানুয়াটু (৩০ দিন)
– মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
– এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
– জর্জিয়া (৩ মাস)
– লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
– মালদ্বীপ(৩০ দিন)
– মাকাউ (৩০ দিন)
– নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
– সিরিয়া (১৫ দিন)
– পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
– আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
– মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
– মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
– টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
– উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।
এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে Google-এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। সব দেশের অ্যাম্বেসির ই-ওয়েবসাইট আছে, সেখান থেকেও তথ্য যাচাই করে নিতে পারেন। ভিন্ন ভাষায় হলে Google Translator ব্যবহার করুন।


