খানজাহানের ‘ধলাপাহাড়ের’ মৃত্যু

বৃহস্পতিবার ভোরে মাজার সংলগ্ন দীঘিতে কুমিরটিকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় বলে খাদেমরা জানান।

পরে স্থানীয় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ ও বাগেরহাট সদর থানায় খবর দেওয়া হলে বেলা ১২টার দিকে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কুমিরটিকে পাড়ে তোলা হয়।

ধলাপাহাড়ের সঙ্গী কালাপাহাড়ও কয়েক বছর আগে মারা যায়। ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে ২০০৫ সালে আনা একই প্রজাতির দুটি কুমির বর্তমানে এ দিঘীতে রয়েছে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুখেন্দু শেখর গাইন জানান, জেলা প্রশাসন কুমিরটির ময়না তদন্তের উদ্যোগ নিয়েছে। তারপরই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরের কিউরেটর গোলাম ফেরদৌস জানান, ১৪০১ সালে এই অঞ্চলে হযরত খানজাহান আলীর (র.) আগমন। তার হাতে খলিফতাবাদ নগর প্রতিষ্ঠা ও পরবর্তী ইতিহাসের সঙ্গে কালাপাহাড় ও ধলাপাহাড়ের নাম জড়িয়ে আছে অবিচ্ছেদ্যভাবে।crocodile__2_60992

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: